মুসেত্তির কাছে হেরেও কোয়ার্টারে জোকোভিচ!
ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তবে অখ্যাত ইটালির লরেঞ্জো মুসেত্তিকে হারাতে শুরুতে যথেষ্ট বেগ পেতে হলো বিশ্বের এক নম্বর বাছাই জোকোভিচকে। মুসেত্তি যে ছন্দে শুরু করেছিলেন, তাতে চোট না পেলে শেষ পর্যন্ত কী হত, তা বলা কঠিনই ছিল।
সোমবার (৭ জুন) চতুর্থ রাউন্ডে ১৯ বছরের মুসেত্তির বিরুদ্ধে প্রথম দুটি সেট টাই ব্রেকারে হেরে যান জোকোভিচ। শেষ পর্যন্ত জেতেন ৬-৭ (৭-৯), ৬-৭ (২-৭), ৬-১, ৬-০, ৪-০ সেটের ম্যারাথন গেমে।
চোটের জন্য পঞ্চম গেমের পর ম্যাচ ছেড়ে দেন মুসেত্তি। তিনি যখন কোর্ট ছেড়ে বেরিয়ে যান, তখন রোলাঁ গারোর ফিলিপ শাঁটিয়ের গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানায়। আর সেই কুর্নিশে নেতৃত্ব দেন স্বয়ং জোকোভিচই। তিনিও হাততালি দিয়ে শুভেচ্ছা জানান মুসেত্তিকে।
এদিকে, আগামীকাল ৯ জুন কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে খেলতে হবে আরেক ইটালীয় মাতেয়ো বেরেত্তিনির বিপক্ষে। চতুর্থ রাউন্ডে বেরেত্তিনির খেলা ছিল রজার ফেদেরারের সঙ্গে। কিন্তু ফেদেরার রোববারই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন চোটের কারণে।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ