নাঙ্গলকোটে সরকারী স্কুলে মোটর পাম্প চুরি
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার ২নং পেরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত মঘুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হক জানান, প্রধান শিক্ষক মাসুদ পারভেজ ছুটিতে থাকায় আমি বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয়ে এসে দেখিমোটর পাম্পকক্ষটির তালা ভাঙ্গা দরজা খোলা মোটর পাম্পটি চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে আমি আমার প্রধান শিক্ষককে ঘটনাটি জানাই এবং উপস্থিত অন্যান্য সহকারী শিক্ষকরা ঘটনা অবগত হয়েছেন। পরে ৩নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেনকে ঘটনাটি জানালে তিনি এলাকার লোকজন নিয়ে তল্লাশি চালিয়ে পাশর্^বর্তী চান্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বদরুলের কাছ থেকে চুরি হওয়া মোটর পাম্পটি বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হয়। মেম্বার আক্তার হোসেন ও স্থানীয়রা বলেন, চুরি সাথে বদরুল, সাব্বির ও নয়ন নামে তিন জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে নয়ন (১৬) কে আটক করে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে রাখা হয়েছে। এ ব্যাপারে বদরুলকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলে আমি এখানে একটি রিসোর্স হোটেল দিচ্ছি। চুরির সাথে আমি জড়িত নই। কেউ আমার বিরুদ্ধে শত্রুতা বশতঃ বদনাম করছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার