কমলগঞ্জে মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার
মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি কালচারাল কমপ্লেক্স ও মণিপুরী থিয়েটারের নটমন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি ভারতীয় সরকারের অর্থায়নে নির্মিত স্থাপনা ঘুরে দেখেন। এর আগে মণিপুরী থিয়েটারের নটমন্ডপ পরিদর্শন করেন। এবং মণিপুরী কালচারাল কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, মণিপুরী তাঁত শিল্প, ডরমেটরী গেস্ট হাউস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ, সদস্য সচিব রবি কিরণ রাজেশ, সদস্য নীলচাঁন সিংহ, শৈলতন সিংহ, ইবুংহাল শ্যামল সহ মণিপুরী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ বলেন, ‘মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখতে এ কমপ্লেক্সে ভারত সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে। এ সময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী সঞ্জয় দে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়