হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের
মরুর দেশে বৃষ্টি হচ্ছে না এক বছর ধরেই। অকস্মাৎ হালকা ঝিরিঝিরি যা ঝরছে তাকে বৃষ্টি বলার সুযোগ নেই। কত যে প্রতীক্ষা, প্রচণ্ড গরম থামিয়ে দিতে কখন নেমে আসবে ওপর থেকে ফোটায় ফোটায় স্বস্তির জলধারা! বাংলাদেশে ক্রিকেটও যেন কোথায় গিয়ে তাদের সঙ্গে এক বিন্দুতে মিলেছে। কত সমালোচনা, মাঠের বাইরে কত ঝড়। কিন্তু সাফল্যের দেখা নেই। আহা, একটা জয়ের জন্য কী যে আকুতি।
সেই আকুতি হাহাকার হয়েই উড়ল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে। ধরা দিল না স্বস্তির জয়। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মিলল না। ম্যাচ হারল ৩ রানে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যে আনন্দের ঢেউ উপচে উঠছিল, শেষে এসে হতাশা সঙ্গী হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা শেষ মাহমুদউল্লাহ রিয়াদদের। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ জিতল ৩ উইকেটে। শেষ ওভারের রোমাঞ্চে ক্রিস গেইলরা বাঁচিয়ে রাখল সেমির আশা।
দুপুরের প্রচণ্ড গরমে টস ভাগ্যটা থাকল বাংলাদেশের পক্ষে। এনিয়ে এবারের বিশ্বকাপে ৬ ম্যাচের ৫টিতেই টস জিতলেন মাহমুদউল্লাহ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে বল হাতে নেন তিনি। উইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৪২ রান। জবাব দিতে নেমে ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে শুধু শেষ ওভারে রুদ্ধশ্বাস উত্তেজনা উপহার দিল, জেতা আর হলো না।
এমএসএম / এমএসএম
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল