ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট ইভটিজিং ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-১০-২০২১ রাত ৯:৪৮

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে ইভটিজিং করায় স্বামী প্রতিবাদ করলে প্রতিপক্ষ মাহিন উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্নক আহত করার ঘটনা ঘটেছে। অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩৫), পেশায় একজন ড্রাইভার। চাকুরীর প্রয়োজনে তিনি  প্রায় দিনেই বাড়িতে থাকেন না। বাড়ির পাশে সামছুল হকের ছেলে আমির হোসেন মহিন উদ্দিনের স্ত্রীর প্রতি কু-নজর পড়ে পথে ঘাটে বাড়িতে মহিনের স্ত্রী মোহনাকে নানাভাবে ইভটিজিং করে আসছে। রাতে বসত ঘরের পাশে এসে উকিজুকি দেয় এবং স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত ও কথাবার্তাগুলো ভিডিও করে আশপাশের মানুষকে শোনায়।
এ ব্যাপারে রাতে মহিন আমিরকে ডেকেইভটিজিংয়ের প্রতিবাদ ও জিজ্ঞাসাবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে আমিরের নেতৃত্বে মরণ,রাজা মিয়া, মোমিন, মাহফুজ, সুরুজ মিয়া, হাসান আলী, শানি আক্তার, সামনী আক্তারসহ ১৭-১৮ জন মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহিনের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম আহত করে এবং হামলাকারীরা নাছির উদ্দিনের চা দোকানের আসবাবপত্র ভাংচুর করে। এ সময় মহিনকে বাচাঁতে এলে জাহাঙ্গীর, আঃ মতিন, রমিজ উদ্দিন, রেজাউল হক, ছোবাহান ও চা দোকানদার নাছির  উদ্দিন আহত হয়। পরে স্বজনরা মহিনকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে লাকসাম হাসপাতালে চিকিৎসা করায়। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় আমির হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অভিযোপত্র দাখিল করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান