ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিল দলে কৌটিনিও ফিরলেন, জায়গা হলো না ভিনিসিয়াসের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ১২:৪০

স্প্যানিশ লিগে বার্সেলোনার হয়ে শেষ কয়েক দিনে বেশ বিবর্ণ ফেলিপে কৌটিনিও। ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে আগুনে ফর্মে আছেন ভিনিসিয়াস জুনিয়র। দু’জনের এমন ফর্মের পরও ব্রাজিল দলে দেখা গেল অদ্ভুতুড়ে এক বৈপরীত্য; নভেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য যে দল ঘোষণা করেছেন কোচ তিতে, তাতে জায়গা হয়েছে অফ ফর্মে থাকা কৌটিনিওর, কিন্তু তাতে নেই ভিনিসিয়াসের নাম!

শুক্রবার রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ তিতে। তাতে কৌটিনিও ছাড়াও ফিরেছেন তারকা স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। তার ফেরাটা অবশ্য অবশ্যম্ভাবীই ছিল। সপ্তাহ দুয়েক আগেই করেছেন হ্যাটট্রিক, আছেনও দারুণ ছন্দে। তবে অফ ফর্মে থাকা কৌটিনিওর দলে ফেরা, সেই দলেই ভিনিসিয়াসের না থাকাটা কিছুটা বিস্ময়েরই জন্ম দিয়েছে। 

ব্রাজিলীয় লিগে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন গ্রেমিওর গোলরক্ষক গাব্রিয়েল শাপেকো। প্রথমবারের মতো সেলেসাও দলে ডাক পেলেন তিনি। তার দলে আসায় বাদ পড়ে গেছেন ওয়েভারটন। 

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে বেশ ভালো অবস্থানে আছে ব্রাজিল। এ পর্যন্ত কেবল এক ম্যাচেই ড্র করেছে তিতের শিষ্যরা। ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট জিতেছে দলটি। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে দলটির। আর্জেন্টিনা ছয় পয়েন্ট কম নিয়ে আছে তালিকার দ্বিতীয় অবস্থানে।

আগামী নভেম্বরে অবশ্য দলটির জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। ১২ নভেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে ব্রাজিল, এর পাঁচ দিন পরই আর্জেন্টিনার আতিথ্য নেবে তিতের শিষ্যরা।

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন, গাব্রিয়েল শাপেকো, এডারসন।
ডিফেন্ডার: দানিলো, আলেক্স সান্দ্রো, এমারসন রয়্যাল, এডার মিলিতাও, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস, চিয়াগো সিলভা, রেনান লোদি।
মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, জেরসন, লুকাস পাকেতা, ফেলিপে কৌটিনিও
ফরোয়ার্ড: নেইমার, আন্তোনি, রাফিনিয়া, গাব্রিয়েল জেসুস, মাথেউস কুনইয়া, রবের্তো ফিরমিনো

এমএসএম / এমএসএম

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!