ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেসিই জিততে চলেছেন ব্যালন ডি’অর, নতুন খবর ফাঁস!


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ১২:৪২

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যালন ডি’অর তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? এ নিয়ে চলছে আলোচনার ঝড়। নিত্যনতুন খবরও ফাঁস হচ্ছে বেশ। এবার জানা গেছে, আসছে ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসি।

দুইদিন আগে আরও এক ফাঁস হওয়া খবরে অবশ্য জানা গিয়েছিল তার উল্টোটাই। শোনা যাচ্ছিল, মেসি নন, এবারের বিশ্বসেরা ফুটবলারের খেতাবটা জিতবেন রবার্ট লেভান্ডভস্কি। 

তবে এবার তার ঠিক ১৮০ ডিগ্রি উল্টো খবরই ফাঁস হলো। বৃহস্পতিবার এক ছবি ছড়িয়ে পড়ল ইউরোপীয় সংবাদ মাধ্যমে, যেখানে ছিল একটা মোবাইলে তোলা ছবি, আর প্রিন্ট করা ডক্যুমেন্ট। সে নথিতে লেখা ব্যালন ডি’অর বিজয়ীর নাম লেখা। একটা তালিকা দেখা যাচ্ছে সেখানে, যার শীর্ষে আছে মেসির নাম।

সেই তালিকার দুইয়ে আছেন রবার্ট লেভান্ডভস্কি, যিনি মেসির কাছে হেরেছেন ১৪ ভোটের ব্যবধানে। রিয়াল মাদ্রিদ তারকা কারিম বেনজেমা আছেন তালিকার তিনে। শীর্ষ পাঁচের অন্য সব তারকারা হলেন, জর্জিনিও আর ক্রিশ্চিয়ানো রোনালদো। 

২০১৯ সালে সবশেষ ব্যালন ডি’অর বিজয়ীও ছিলেন মেসিই। চলতি বছরও পুরষ্কারটি পাওয়ার দৌড়ে এগিয়েই আছেন তিনি। কোপা আমেরিকায় দলকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। সে টুর্নামেন্টের গোল্ডেন বুট তো বটেই, সেরা খেলোয়াড়ের খেতাবটাও জিতেছেন তিনিই। 

তবে লেভান্ডভস্কিও কম জান না, বায়ার্ন মিউনিখ তারকা আছেন আগুনে ফর্মেই। সে কারণেই এবার পুরষ্কারটি জেতার দৌড়ে এগিয়ে আছেন তিনি। গেল বছর করোনা মহামারির কারণে পুরষ্কারটি দেওয়া হয়নি, ঘোষণা হয়েছিল ব্যালন ডি’অর ড্রিম টিম এর। এক বছর বিরতির পর এবার আবারও ঘোষণা হবে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকা। আগামী ২৯ নভেম্বর থিয়েতার দ্য শলোতে এক মনোজ্ঞ অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!