ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বাল্যবিবাহ রোধে বাংলাদেশ বেতারের “তারুণ্যের কন্ঠ” অনুষ্ঠিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৩:১৭

জয়পুরহাটের আক্কেলপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, ‘তারুণ্যের কন্ঠ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে চলেছি। এই অনুষ্ঠানটি উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম এর তত্বাবধানে মো. তোফাজ্জল হোসেন এর প্রযোজনায় আগামী ০৬ নভেম্বর রাত ০৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতারে প্রচার করা হবে’।
 এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মকবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমিন, প্রেসক্লাব আক্কেলপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে কথা বলেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ