শান্তিগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শানন্তিগঞ্জেও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে কৃমি সপ্তাহ।শনিবার সকালে উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল মজুমদার, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী ,উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হুমায়ুন কবির, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাস ও স্বাস্থ্য সহকারি মনিরুজ্জামান প্রমূখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন শরীফি জানান, এ বছর শান্তিগঞ্জ উপজেলায় এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের ৫০ হাজার ২ শত ৩৫ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied