ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

লাটভিয়ার জালে জার্মানির ৭ গোল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১১:৪৩

আন্তর্জাতিক প্রীতিম্যাচে লাটভিয়াকে ৭-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সোমবার (৭ জুন) রাতে ডুসেলডর্ফে স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন টমাস মুলার, সের্গে জিনাব্রি, ইলকাই গিনদোয়ান, রবিন গোজেন্স, টিমো ভেরনার ও লেরয় সানে। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।

ইউরো ২০২০ আসরের প্রথম প্রস্তুতি ম্যাচে গত বুধবার ডেনমার্কের সঙ্গে ১-১ ড্র করা জার্মানি এদিন শুরুর চার মিনিটেই গোল পেতে পারতো দুটি। প্রথমে মুলারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রবার্টস ওজলস। কাই হাভার্টজের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তবে পরে তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

১৯তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে হাভার্টজের পাসে গোলের সূচনা করেন আতালান্তার ডিফেন্ডার গোজেন্স। আর ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গিনদোয়ান। ২৭তম মিনিটে গোজেন্সের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে শটে ব্যবধান বাড়ান মুলার। ৩৯তম মিনিটে দুরূহ কোণ থেকে হাভার্টজের নেওয়া শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান গোলরক্ষক ওজলস। বিরতির আগে স্কোরলাইন ৫-০ করেন জিনাব্রি।

প্রথমার্ধে গোলের উদ্দেশে ১৫টি শট নেয় জার্মানি, এর ৬টি ছিল লক্ষ্যে। সবশেষ দেখায় ২০০৪ ইউরোর গ্রুপ পর্বে জার্মানির বিপক্ষে গোলশূন্য ড্র করা লাটভিয়া শট নিতে পারে কেবল একটি। দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা গোলরক্ষক মানুয়েল নয়ারকে বিরতির আগে দিতে হয়নি কোনো পরীক্ষা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার চার মিনিট পরই জালের দেখা পান ভেরনার। জসুয়া কিমিচের পাসে কাছ থেকে গোলটি করেন চেলসির এই ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে চমৎকার গোলে ব্যবধান কমান লাটভিয়ার মিডফিল্ডার সাভেলিয়েভস। অবশ্য পরের মিনিটেই কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সানে।

আগামী ১৫ জুন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।

জামান / জামান

পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিলো এশিয়ার পরাশক্তি জাপান

বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চারবারের চ্যাম্পিয়নরা

তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

লড়াই জমিয়েও শেষ ম্যাচ হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিশ্বকাপের রেফারিকে নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৪

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১-১ গোলের ড্র

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে পরিবর্তন

কানাডা–বসনিয়া ম্যাচে রোমাঞ্চকর ড্র, দুই দলেরই ১ পয়েন্ট

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প

‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির