রূপগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রূপগঞ্জ থানা কার্যালয়ের নব নির্মিত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশিং ডে উপলক্ষ্যে থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। এ সময় নারায়ণগঞ্জ গ সার্কেল সহকারী পুলিশ সুপার আবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর মেয়র মিসেস হাছিনা গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ, ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার প্রমূখ।
এ সময় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। তবে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাতে জনতার সাথে পুলিশের সম্পর্ক আরো সুন্দর হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
Link Copied