বিশ্ব নবীর গৌরবময় জীবনে অমুসলিম কাউকে অবমাননা করেছেন এমন নজির নেই : আমিনুল ইসলাম
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম বলেছেন, আলেম হচ্ছে সেই ব্যক্তি যে জ্ঞান লাভ করে, জ্ঞান অনুসন্ধান করে ও জ্ঞান চর্চা করে । ইসলামের সবচেয়ে বড় আলেম হচ্ছে সেই যে সবচেয়ে বেশি কুরআন জানে । কারণ কুরআনই হচ্ছে যথার্থ ও নির্ভুল জ্ঞানের প্রধানতম উৎস । কুরআনে যে জ্ঞান পরিবেশন করা হয়েছে তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ-সংশয়ের অবকাশ নেই । ইসলামের স্বার্থে এখন আলেম সমাজকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে । তিনি আরও বলেন, বিশ্ব নবীর গৌরবময় জীবনে অমুসলিম কাউকে অবমাননা-হেয় করেছেন এমন নজির নেই।
আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন। তাদের সম্মানিত করেছেন ওহির জ্ঞান ও জীবন-বিধান দিয়ে। সেই ওহির জ্ঞান ও বিধি-বিধান মানবজাতির কাছে পৌঁছানোর জন্য তিনি প্রেরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবী-রাসুল। তাঁরা ছিলেন জগতবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় করুণা ও রহমতস্বরূপ। আল্লাহর রহমতের সেই নবুয়তি ধারা আদম (আ.) থেকে শুরু হয়ে সমাপ্ত হয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। তিনি শেষ নবী। তাঁর পর আর কোনো নবী এই দুনিয়াতে আগমন করবেন না।যুগে যুগে যাঁরা এই নবীদের জ্ঞান ধারণ করে আসছেন তাঁরাই যুগের হক্কানি উলামায়ে কেরাম। চুনতির সীরতের সাথে আমার একটা আত্নার সম্পর্ক রয়েছে। আমি প্রতি বছরে এই সীরতে অতিথি হয়ে আসিনা, আমার সাথে আত্নার সম্পর্কের টানে একজন সাধারণ মানুষ হিসেবে, চুনতির সীরতের ভক্ত হিসেবে এখানে আসি। ২৯ অক্টোবর জুমাবার বাদে মাগরিব প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ.আ.)শাহ্ সাহেব কেবলা চুনতী কর্ত্ক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী(সাঃ) মাহফিলের ১২ তম দিবসে বিশেষ মেহমানের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি জান মুহাম্মদ সিকদার, যুগ্ন সম্পাদক ফরিদ আহমদ, ইসলামী চিন্তাবিদ ও গবেষক আলহাজ মাহমদুল ইসলাম চৌধুরী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল,শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, হাফেজুল হক নিজামী,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহ সাহেব কেবলার সুযোগ্য দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা এমএস মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ ও লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক। এছাড়াও মাহফিলে অনেক নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণ উপস্হিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied