পুলিশ বাহিনী সর্বদা মানুষের সেবায় সচেষ্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল
‘মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠান গতকাল ৩০শে অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকার সময় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান (বিপিএম-সেবা) এর সভাপতিত্ব ও অতিরিক্ত পুলিশ কমিশনার ( সদর ও অর্থ ) নুরে আলম সিদ্দিকী'র পরিচালনায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মানুষের সেবায় যারা সর্বদা সচেষ্ট থাকেন এবং অক্লান্ত পরিশ্রম করে তাড়াই হল পুলিশ। তবে কিছু অসাধু পুলিশ সদস্য আছে তাদের কারণে সমগ্র পুলিশ বাহিনীর দুর্নাম হয়। যাদের কারণে পুলিশ বাহিনীর সম্মানহানী হয় আমি আশা করবো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাদের বিষয়ে দৃষ্টি রাখবেন। আপনারা যারা রাজনীতি করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আপনারা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন না করেন তবে দায়িত্ব থেকে সরে যান। সকলকে মনে রাখতে হবে সঠিক ভাবে দায়িত্ব পালন করা আপনাদের কর্তব্য। সবশেষে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপিসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ বাহিনীর সফলতা কামণা করে বক্তব্য শেষ করেন।
মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন, গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৩১৩) সামসুন নাহার ভূঁইয়া এমপি ও সদ্য প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও গাজীপুরের জেলা প্রশাসক এস,এম, তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ, টঙ্গী জোনের এসি পিজুস কুমার দে, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম,এ, হায়দার সরকার, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব মোঃ জলিল গাজী, মোঃ ফজল করিম, বিল্লাল হোসেন মোল্লা, হাজী বাবলু, কাজী মনজুর, হুমায়ুন কবির বাপ্পী প্রমুখ।
এমএসএম / এমএসএম
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী
বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল
নাাগেশ্বরীতে হামলা চালিয়ে বসতবাড়ী দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি
পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন
যুক্তরাষ্ট্রে মাদারীপুরের মেয়ে বৃষ্টি হত্যাকাণ্ড : গ্রামের বাড়িতে মানুষের ভীড়
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউ সাংবাদিক সমিতির মানববন্ধন
পাঁচ গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো,
মনোহরগঞ্জে দেড় বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান
পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান: দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে প্রবাসী
বাগেরহাটে যৌথ ব্যবসায় দখল ও জালিয়াতির অভিযোগে মামার বিরুদ্ধে ভাগ্নের সংবাদ সম্মেলন