মোড়েলগঞ্জের খাউলিয়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খান ।
শনিবার দুপুরে চালিতাবুনিয়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষনা পর থেকে নৌকা প্রতিকের প্রার্থীর বহিরাগত কর্মীরা একের পর এক তার কর্মী ও সমর্থকদের হামলা মারপিট ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। তিনি তাদের হুমকি ও নির্যাতনের ভয়ে পথসভা গণসংযোগ বন্ধ করতে বাধ্য হয়েছে। সারা ইউনিয়ন জুড়ে তার চশমা প্রতীকের কোন পোষ্টার ব্যানার নেই। ছিড়ে ফেলা হয়েছে। তার ৩টি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। অর্ধ শতাধিক কর্মী আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কঠোর হুশিয়ারী সত্ত্বেও থেমে নেই তাদের অপতৎপরতা। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান আরো বলেন, ২য় ধাপের নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীর মৃত্যু হলে ২ নভেম্বর পুনরায় নির্বাচনে তফসিল ঘোষনা হয়, ২য় ধাপের নির্বাচনে তিনি সহ যিনি এখন নৌকার প্রার্থী তিনিও আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে দলীয় প্রার্থীর প্রভাবমুক্ত রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত