আবেদনময়ী পোশাকে শুভশ্রী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সংসার ও সন্তানকে সামলে কাজেও মনোযোগী। আবার অবসর পেলেই ঘুরতে যান স্বামী-সন্তান নিয়ে। কিছু দিন আগেই মালদ্বীপ গিয়েছিলেন। সেই ভ্রমণের ছবি এখনো পোস্ট করছেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী।
শনিবার (৩০ অক্টোবর) সকালে একটি ঝলমলে সাহসী ছবি শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে তাকে হলুদ রঙের স্নান পোশাকে দেখা গেছে। ছবিতে তার উন্মুক্ত উরু ও বক্ষ নজর কেড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে সমুদ্র ও আকাশের সৌন্দর্যে ছবিটি ভিন্ন মাত্রা পেয়েছে।
এই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘সমুদ্রের গর্জন মনের জন্য সংগীতের মতো’।মাত্র ২ ঘণ্টায় ছবিটিতে ৩০ হাজারের মতো লাইক পড়েছে। মন্তব্য জমা হয়েছে শত শত। অধিকাংশ অনুরাগী তার সাহসী রূপের প্রশংসা করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য ও ইমোজির মাধ্যমে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন।
এদিকে মালদ্বীপ থেকে ফিরে একটি বিশেষ ফটোশুটে অংশ নেন শুভশ্রী। সেখানে তাকে ইলেকট্রিক ব্লু কালারের গাউনে দেখা গিয়েছিল। রূপ ও শরীরের আবেদনে ভক্তদের হৃদয়ে দোলা দিয়েছিলেন অভিনেত্রী।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বর্ধমানে শুভশ্রীর জন্ম ও বেড়ে ওঠা। ২০০৬ সালে ‘আনন্দলোক নায়িকার খোঁজে’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর ওড়িয়া সিনেমা দিয়ে নাম লেখান রূপালি ভুবনে। ২০০৯ সালে দেবের সঙ্গে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় অভিনয় করে টালিউডে জনপ্রিয়তা পান শুভশ্রী। এরপর তাকে বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে। বর্তমানে শুভশ্রীর হাতে রয়েছে ‘ধর্মযুদ্ধ’, ‘ধূমকেতু’, ‘হাবজি গাবজি’ ইত্যাদি সিনেমার কাজ।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ