ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শোয়েবকে অপমান করা উপস্থাপককে এক হাত নিলেন ইমরান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২১ বিকাল ৫:২৯

এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয়, ‘পাকিস্তানে সবচেয়ে আলোচিত বিষয় কোনটি?’- নিঃসন্দেহে অনেকেই শোয়েব আখতার ও টিভি উপস্থাপক নোমান নিয়াজের মধ্যকার তর্কের কথাই বলবেন। আসলেই তাই। এই তর্কের ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে সরগরম।

এবার সেদিনের ঘটনাকে আরও একটু মাত্রা যোগ করলেন ইমরান খান। গত ২৬ অক্টোবর (মঙ্গলবার) নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ উইকেটের জয়ের পর পিটিভিতে এক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোয়েব আখতার।

টিভি উপস্থাপক নিয়াজের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান পাকিস্তানি গতিতারকা। নিয়াজের আচরণকে ঔদ্ধত্যপূর্ণ দাবি করে ইমরান খান বলেছেন, ‘তিনি (নিয়াজ) এভাবে কাউকে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলতে পারেন না।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শোয়েবের সঙ্গে এমন আচরণ করার আগে তার (নিয়াজ) একশবার ভেবে দেখা উচিত ছিল। দেশের একজন তারকা ক্রিকেটারকে আন্তর্জাতিক গ্রেটদের সামনে অপমান করার সাহস তার হয় কিভাবে!’

আগ্রাসী ভূমিকার জন্য খ্যাতি থাকলেও সমস্যা সমাধান করতে শোয়েব যথেষ্ট চেষ্টা করেছিলেন। শোয়েবের প্রশংসা করে পাকিস্তানি সাবেক অধিনায়ক বলেছেন, ‘তাকে (শোয়েব) ধন্যবাদ। অনুষ্ঠানে সে যথেষ্ট মাথা ঠাণ্ডা রেখেছিল সমস্যার সমাধান করার জন্য।’

এমএসএম / এমএসএম

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!