ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির : আব্দুস শহীদ এমপি


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৩০-১০-২০২১ বিকাল ৫:৫০
শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে শ্রীমঙ্গলের মানুষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে বসবাসকারী ৬০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটলেও এই এলাকার সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলেছে। এর মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
 
‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’  এই পতিপাদ্য বিষয়ে শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস শহীদ এমপি এ কথা বলেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি ধর্মীয় নেতাদের প্রশংসা করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইমলামের সভাপতিত্বে ও  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সভায় মধ্যে বক্তব্য রাখেন,শেখবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উৎপযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই, বৌদ্ধ ধর্মীয় নেতা ইপা বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়,সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সম্পাদক শহীদ হোসেন ইকবাল।এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শামীম আর রশীদ তালুকদার,ওসি (তদন্ত) হুমায়ুন কবির। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী