গাজীপুরে জীএমপি'র আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি“ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল। মূখ্য আলোচক ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৩ এর এমপি সামসুন নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, টঙ্গী সরকারি কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (অপরাদ দক্ষিন) ইলতুৎ মিশ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহানগর কমিউনিটি পুলিশের যুগ্ম আহবায়ক ওয়াজ উদ্দিন মিয়া ও কমিউনিটি পুলিশের গাছা থানা সভাপতি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে কমিউনিটি পুলিশিং এর দায়ীত্ব পালনে বিশেষ ভুমিকা রাখায় লতা হার্বালের চেয়ারম্যান ও পুবাইল থানার কমিউনিটি পুলিশিং এর সভাপতি আইয়ুব আলী ফাহিম, কাউন্সিলর শাহজাহান মিয়া, টঙ্গী পুর্ব থানার এসআই রাজিব হোসেন ও সদর থানার এসআই জহিরুল ইসলামসহ কয়েকজনকে পুরস্কৃত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
Link Copied