রিয়ালের সহজ জয়, ফের হোঁচট খেলো বার্সা
চলতি মৌসুমে ঠিক উল্টো পথে হাঁটছে স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। একদিকে একের পর এক জয়ে শীর্ষস্থান অটুট রেখেছে রিয়াল। অন্যদিকে বারবার হতাশাজনক ফলাফলে পয়েন্ট টেবিলে নিচের দিকেই নামছে বার্সেলোনা। শনিবার রাতেও দেখা গেছে অভিন্ন চিত্র। নিজেদের ম্যাচে এলচের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির রিয়াল। অন্যদিকে সার্জি বার্জুয়ানের অধীনে খেলতে নামা বার্সেলোনা ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তুলনামূলক দুর্বল আলাভেসের সঙ্গে।
এলচের মাঠ ম্যানুয়েল মার্টিনেজ ভালেরোতে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেই জয় তুলে নিয়েছে রিয়াল। ম্যাচের ২২ ও ৭৩ মিনিটে গোল দুইটি করেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে একটি গোল শোধ করেন এলচের ফরোয়ার্ড পির মিলা।
অন্যদিকে অন্তর্বর্তীকালীন কোচ বার্জুয়ানের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে ফের হতাশাই জন্ম দিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৪৯ মিনিটে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন মেমফিস ডিপাই। কিন্তু তিন মিনিট পর তা শোধ করে দেন লুইস রাইওজা। পরে আর গোল না হওয়ায় অমীমাংসিত থেকে যায় ম্যাচ।
এ ড্রয়ের পর ১১ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।
জামান / জামান
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল