ক্রিকেটাররা বেতন পায়, বোর্ড জবাব চাইতেই পারে : সুজন
মাঠের ক্রিকেটে ভালো নেই বাংলাদেশ। অবস্থা ভালো না বাইরেও। কথার লড়াই, মান-অভিমানের ছড়াছড়ি চারপাশে। কখনো বোর্ড কর্মকর্তা, কখনো আবার সরব দেখা যায় ক্রিকেটারদের। সমালোচকদের এক হাত নেন মাহমুদউল্লাহ রিয়াদরা। কেউ কেউ তো আবার বলেন ‘আয়না’ দেখতেও।
তবে যেহেতু ক্রিকেটাররা বোর্ডের চাকরি করেন, তাই তাদের জবাবদিহিতার জায়গাও আছে বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বলছেন, সবার মতো দায় আছে ক্রিকেটারদেরও।
তিনি বলেন, ‘একটা জবাবদিহিতার জায়গা তো ক্রিকেটারদের থাকা উচিত। কারণ ওরা বোর্ডের বেতনভুক্ত। চাকরিতে কেউ ভুল করলে এর জবাবদিহিতা চাওয়া হয় না? উইকেট খারাপ বানালে কিউরেটরের কাছে জানতে চাওয়া হয় না? ওই কিউরেটর যেমন পেশাদার, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা সাকিব কিংবা তামিম কিংবা মুশফিক- সবাই তো পেশাদার।’
ক্রিকেটাররা বোর্ডের বিপক্ষে কথা বলতে পারেন কি না জানতে চাইলে সুজন বলেন, ‘বোর্ড থেকে বেতন পায়। জবাবদিহিতার একটা ব্যাপার তাই আছেই। এখন আপনি চাকরি করা অবস্থায় বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারবেন কিনা, সেটা তো আমি জানি না। এটা ওদের বোঝা উচিত ছিল। এটা একটা আবেগের ব্যাপার হয়ে গিয়েছে। এখানে লুকোচুরির কিছু ছিল না। অমন পারফরম্যান্সের কারণে সবাই কষ্ট পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাপন ভাই প্রতিক্রিয়া জানিয়েছেন, ওরা মিডিয়ায় এসে কথা বলার পর। ওদের এই প্রতিক্রিয়া কি বোর্ডকেই দিল, নাকি বোর্ড প্রেসিডেন্টকে দিল, নাকি সাধারণ মানুষকে দিল- এটা তো আমরা জানি না। কাউকে তো উল্লেখ করেছি। বলেছে, আয়নায় নিজের দিকে তাকাতে। এখন আয়নায় কারা তাকাবে? বোর্ড প্রেসিডেন্ট তাকাবেন, নাকি বোর্ড পরিচালকরা তাকাবেন- আমিই তো বুঝতে পারছি না।’
এমএসএম / এমএসএম
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল