ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন রশিদ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১১:৫৮

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন রশিদ খান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে মন ভালো নেই তারকা লেগ স্পিনারের। দারুণ খেলার পরও যে পাকিস্তানের কাছে হেরে গেছে আফগানিস্তান।

বাবর আজম ও মোহম্মদ হাফিজকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছিলেন রশিদ। তবুও প্রতিবেশী দেশকে আটকে রাখা যায়নি। শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৪ রান। ৬ বল বাকি থাকতে আসিফ আলির বিস্ফোরক ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতে যায় পাকিস্তান।  

তবে ওই ম্যাচে হাফিজকে ফিরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে শততম উইকেট পূরণ করেছিলেন রশিদ। এরপর গুরুত্বপূর্ণ সময় আউট করেন বাবর আজমকে। কিন্তু করিম জিনাতকে পরপর চারটি ছক্কা মেরে রশিদ খানদের জয়ের স্বপ্ন চুরমার করে দেন আসিফ আলি। 

এই হারের পর দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই লেগ স্পিনার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমর্থকদের হাসিুখ এনে দিতে না পারায় ক্ষমা চান রশিদ। বাকি ম্যাচগুলো জয়ের জন্য সবার কাছে প্রার্থনার আবেদনও জানান তিনি।

রশিদ লিখেছেন, ‘দেশ-বিদেশে থাকা সব সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাচ জিতে আপনাদের উচ্ছ্বাস এবং মুখে হাসি এনে দিতে পারিনি। কিন্তু আপনাদের সমর্থন এবং প্রার্থনা বাকি ম্যাচগুলোর জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আফগানিস্তান জিন্দাবাদ।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে