তালেবান নিয়ে প্রশ্ন, নবী বললেন ‘ক্রিকেটে থাকুন’
অনেক দিন হলো আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তালেবান। এবার তাদের নিয়ে বিশ্বকাপের পর প্রশ্নের উত্তর দিতে হয়েছে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবীকে। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তাকে এই প্রশ্ন করা হয়।
ম্যাচটিতে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়েছিল আফগানিস্তান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৪ রান। কিন্তু আসিফ আলির বিধ্বংসী ইনিংসে ৬ বল আগেই জয় পেয়ে যায় তারা। এই ম্যাচশেষে সাংবাদিকের প্রশ্নে অস্বস্তিতে পড়েন নাবী।
ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘আফগানিস্তান বিশ্বকাপে দারুণ খেলেছে। দুটো ম্যাচও জিতেছে। তবে দেশে ফেরার পরে কী হবে, সেই ভয় কি আপনাদের রয়েছে? আপনাকে হয়তো সরকার কৈফিয়ত করতে পারে...’
এখানেই না থেমে তিনি আরও জিজ্ঞাসা করেন, ‘নতুন রাজনৈতিক পালাবদলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও বেশ ভালো। এতে কি আফগানিস্তান উপকৃত হবে?’
দৃঢ় কণ্ঠে নবীর জবাব, ‘এমন প্রশ্ন সরিয়ে আমরা কি ক্রিকেটে নজর দিতে পারি? শুধু ক্রিকেট নিয়ে কথা বলাই ঠিক হবে। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে এসেছি। ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন!’ এরপরেও সেই সাংবাদিকের দাবি ছিল, তার প্ৰশ্ন নাকি ক্রিকেট সংক্রান্ত। এতে আরও একবার ক্ষুব্ধ হন নবী। পরে মিডিয়া ম্যানেজারের হস্তক্ষেপে পরিস্থিতি ঠাণ্ডা হয়।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’