ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জয়-পরাজয় নয়, খেলাটাই গুরুত্বপূর্ণ: অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১২:৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম তিন ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মন বিষণ্ণ। সমালোচনা আর প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন ক্রিকেটাররা। তবে অনেকের মতে, জয় কিংবা পরাজয় নয়, খেলায় অংশগ্রহণ করা এবং খেলার ধরনটাই গুরুত্বপূর্ণ।

এমন সুরেই একটি মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের ফেসবুক পেজে একটি তরতাজা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনি জিতবেন বা হারবেন তা নয়, বরং খেলাটা আপনি কীভাবে খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

যদিও অপুর মন্তব্যটি ক্রিকেট সংক্রান্ত কিনা, তা পরিষ্কার নয়। ক্রিকেট সংক্রান্ত না হলেও  নায়িকার কথাটি যে বাস্তবসম্মত, তা বলার অপেক্ষা রাখে না। বাস্তব জীবনেও বিষয়টা প্রাসঙ্গিক।

যে ছবির সঙ্গে অপু মন্তব্যটি করেছেন, সেখানে তাকে দেখা গেছে, সাদা রঙের স্লিভলেস গাউন এবং গোলাপি রঙের একটি ব্লেজারে। ছবিটি তুলেছেন রফিকুল ইসলাম র‍্যাফ। ছবিতে অপুর আকর্ষণীয় রূপ নজর কেড়েছে ভক্তদের। আপলোডের পর মাত্র আধা ঘণ্টায় ছবিটিতে ১২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে।

এদিকে অপু বিশ্বাসের হাতে বর্তমানে বেশ কিছু সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ছায়াবৃক্ষ’, ‘শর্টকাট’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’। এর মধ্যে প্রথম তিনটি সিনেমার কাজ শেষ। রয়েছে মুক্তির অপেক্ষায়।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...