ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখের জন্মদিনে এবার ঘরোয়া আয়োজন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১২:৮

আলো ঝলমলে মান্নাতে এবার দীপাবলি এসেছে সময়ের আগেই। কয়েক দিন আগেও এমন পরিবেশ ছিল না। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল, উৎসব উদযাপন হবে না বাড়িতে।

শেষমেশ শাহরুখের জন্মদিনের ঠিক দুদিন আগেই ঘরে ফিরলেন আরিয়ান। এবার প্রশ্ন উঠেছে কঠিন সময় পেরিয়ে কীভাবে নিজের এই বিশেষ দিন উদযাপন করবেন শাহরুখ? বারান্দায় এসে কী হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে?

ভারতীয় গণমাধ্যম বলছে, এবার ঘটা করে জন্মদিন পালন করবেন না শাহরুখ। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও উদযাপন হবে ঘরোয়াভাবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি।

ছেলের গ্রেফতারের পরেই সব কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি। আরিয়ান জামিন পেতেই কাজে ফিরছেন ‘বাদশা’। ব্যক্তিগত কারণে আর অপেক্ষা করাতে চাইছেন না প্রযোজকদের। তাই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’! কিং খানের ভূমিকায় ফিরে আসছেন শাহরুখ।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...