ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সমালোচনাকে পাত্তা না দিয়ে যে জবাব দিলেন নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১২:৯

পশ্চিমবঙ্গের আলোচিত সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান। তাকে নিয়ে বিতর্কের যেন কোনো শেষ নেই! ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, সবটাই থাকে স্ক্যানারের তলায়। আর তিল থেকে তাল হলেই চলে সমালোচনা। স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মিরে আছেন নুসরাত। আর সেখানে যাওয়ার জন্যও কম কথা শুনতে হয়নি নুসরাতকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার যেন সেসবেরই জবাব দিলেন নুসরাত। 

নিজের ইনস্টাগ্রামে ‘আই অ্যাম নট সরি…’ মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন। যেখানে সমাজের সেই সমস্ত মানুষের দিকে আঙুল তোলা হয়েছে, যারা ভালোবাসা, হাতে হাত রাখা, কারও ওপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন। আর স্পষ্ট বোঝা যাচ্ছে, তার আর যশের সম্পর্ক নিয়ে আঙুল তোলা মানুষগুলোকেই যেন জবাব দিয়েছেন।

বিতর্ক নিয়ে বরাবরই খুল্লামখুল্লা নুসরাত। কখনও সংবাদমাধ্যমের সামনে নিজের সবটুকু উজার করে জবাব দেন। কখনও আবার তাকে নিয়ে চলতে থাকা সমালোচনা গায়েই মাখেন না! মাঝেমধ্যে নিজের সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে ট্রোলারদের পরোক্ষভাবে জবাব দেওয়ার সুযোগও ছাড়েন না! এবার তৃতীয় রাস্তাটাই বেছে নিতে দেখা গেল তাকে।

চলতি বছরের শুরু থেকেই লাগাতার খবরে নুসরাত। মাতৃত্ব থেকে বিয়ে, একের পর এক নতুন খবর নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। গেল আগস্টে শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম দেন ছেলে ঈশানের। আপাতত সময় কাটাচ্ছেন যশের সঙ্গে কাশ্মিরে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...