আরিয়ান-আরবাজ মুক্ত, যে কারণে জেলেই থাকতে হচ্ছে মুনমুনকে
ভারতের মুম্বাই থেকে মাদক মামলায় অবশেষে জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ক্রুজ কাণ্ডে জামিন পেয়েছেন বাকি দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও। শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে শাহরুখের দেহরক্ষীর সঙ্গে মন্নতে ফিরে আসেন আরিয়ান। ওই দিন বিকেলে ছাড়া পান আরবাজও। তবে আরিয়ান আর আরবাজ জেল থেকে বেরোলেও জেলেই রয়েছেন মুনমুন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পেশায় মডেল মুনমুনকে এখনও কিছুদিন জেলেই থাকতে হবে। কারণ, তার হয়ে ব্যক্তিগত বন্ডে সই করার মতো কেউ নেই। সেই কারণেই জামিন মঞ্জুর হওয়ার পরেও অনেক চেষ্টা করা সত্ত্বেও, জেলের বাইরে বের হতে পারছেন না তিনি।
মুম্বাই হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল, এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডেই জামিন দেওয়া হচ্ছে তিন অভিযুক্তকে। পাশাপাশি, এক বা একাধিক ব্যক্তির সই জরুরি। আরিয়ানের হয়ে এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে সই করেছেন অভিনেত্রী জুহি চাওলা। আদালতকে তিনি জানিয়েছিলেন, আরিয়ানকে তিনি ছেলেবেলা থেকেই চেনেন। তিনি তার দায়ভার নিতে রাজি তিনি। আরিয়ানের ঘরে ফেরার বিষয়ে তিনি বলেছিলেন, আমি খুবই খুশি যে এতদিন পর আরিয়ান বাড়ি ফিরতে পারবে।
জানা গেছে, মুনমুন মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা। কিন্তু, তার পরিবারের কেউই এখন সেখানে থাকে না। তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। গত বছর তার মায়েরও মৃত্যু হয়েছে। ফলে তার হয়ে জামিনের কাগজপত্রে সই করার মতো কেউই নেই। তবে মুনমুনের ভাই প্রিন্স ধামেচা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। এই পরিস্থিতিতে মুনমুনের আইনজীবী হাইকোর্টে আবেদন জানিয়েছেন যাতে মুনমুন টেম্পোরারি ক্যাশ বেইল দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ওই আবেদন মঞ্জুর হয়নি।
প্রসঙ্গত, মুনমুন ধামেচা পেশায় মডেল। কিছু কাজও করেছেন তিনি। ৩৯ বছরের মুনমুন নিজের ভাইয়ের সঙ্গে দিল্লিতেই থাকেন। তার আগে বছর ছয় ভোপালে থেকেছেন তিনি। তবে দিল্লি-মুম্বাইয়ের যেকোনো পার্টির চেনা মুখ তিনি। সোশ্যাল মিডিয়াতেও ফলোয়ার রয়েছে তার।
আদালতে মুনমুনের আইনজীবী জানিয়েছিলেন, ক্রুজ পার্টিকে আকর্ষণীয় করে তোলার জন্যই মুনমুনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনিময়ে তাকে পারিশ্রমিক দেওয়ার কথাও নাকি বলা হয়েছিল। মডেলিংয়ের সূত্রেই মুনমুন আরিয়ানকে চিনতেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন