বিয়ে করতে চলেছেন রাজকুমার-পত্রলেখা
বলিউডজুড়ে যেন বিয়ের ধুম লেগেছে। গুজব হলেও ক্যাটরিনা-ভিকির বিয়ের খবরে গরম ছিল বলিউড। এরপর জানা গেলো রণবীর-আলিয়ার বিয়ে ডিসেম্বরে। এবার আরেক জুটির খবর পাওয়া গেলো। প্রেমিকা পত্রলেখার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রাজকুমার রাও।
নভেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন এই জুটি। প্রায় ১০ বছরের সম্পর্ক রাজকুমার-পত্রলেখার। এবার সেই সম্পর্ক সংসারমুখী। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে হতে পারে বিয়ের অনুষ্ঠান।
বি-টাউনের বেশ কিছু তারকাকে নাকি এরই মধ্যে সুখবর দিয়ে ফেলেছেন এ জুটি। ঘরোয়া অনুষ্ঠানে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ে কবে করবেন, এই প্রশ্নও অনেকবার শুনেছেন দুজন। পেশাগত জীবন নিয়ে ব্যস্ত পত্রলেখা আর রাজকুমার ব্যস্ত সিনেমা নিয়ে।
রাজকুমারকে প্রথম পত্রলেখা দেখেন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমায়। তাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, বাস্তবেও রাজকুমার পর্দার চরিত্রের মতোই।
রাজকুমার পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে এবং এতই মুগ্ধ হয়েছিলেন যে, তখনই নাকি ঠিক করে ফেলেছিলেন পত্রলেখাকে বিয়ে করবেন।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ