আর্জেন্টিনাকে বেশি সময় দেন মেসি, অভিযোগ পিএসজির
সময় বুঝি এভাবেই বদলে যায়! একসময় জাতীয় দলের হয়ে খেলার জন্য লিওনেল মেসির ‘দায়’ কতটুকু এটাকে তোলা হতো কাঠগড়ায়। কিন্তু এখন কি না সেটি পুরোই বদলে গেছে। চলতি মৌসুমেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন গোল পেয়েছেন। তবে গোলের দেখা পাননি লিগ ওয়ানে। লিলের বিপক্ষে তো পেশির চোটে প্রথমার্ধের পরই মাঠ ছাড়তে হলো তাকে।
এরপর মেসির বিরুদ্ধে বিরাট এক অভিযোগই এনেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। গত মাসে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচেই খেলেছিলেন মেসি। সেটিকে টেনে লিওনার্দো বলেছেন, ক্লাবের চেয়ে মেসি বেশি সময় কাটান জাতীয় দলের হয়ে।
তিনি বলেছেন, ‘এটা আসলে ব্যাখ্যা করার জন্য কঠিন ব্যাপার। গত দুই মাসে সে ক্লাবের চেয়ে জাতীয় দলের হয়ে বেশি সময় কাটিয়েছে। শেষ যে ফিফা উইন্ডোটা ছিল সেখানে তিন ম্যাচেই খেলেছে। ভ্রমণ-ফিরে আসা আবার ভ্রমণ-ফিরে আসা আর এখন তার পেশিতে সমস্যা।’
নেইমারের বিরুদ্ধেও একই অভিযোগ লিওনার্দোর। তবে লিলের বিপক্ষে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘একই ব্যাপার ঘটছে নেইমারের ক্ষেত্রেও (ভ্রমণের দিক থেকে)। কিন্তু আজ সে সবকিছু দিয়েছে ডি মারিয়ার মতো। জয়ের জন্য তারা সব চেষ্টা করেছে।’
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’