যুবলীগ কর্মীরা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত : জালাল মাহমুদ টুটুল
টঙ্গীতে ৫১ নং ওয়ার্ডের যুবলীগ নেতা জালাল মাহামুদ টুটুল। বেকার যুবক ও অসহায় মানুষের পাশে থেকে সর্বদা সহায়ক ভুমিকা পালন করছেন পরিশ্রমী এই নেতা। ২০০৫ সালে এসএসসি পাস করার পর গাজীপুরের আজীম উদ্দিন কলেজ থেকে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরু হয় জালাল মাহমুদ টুটুলের। নিজ এলাকার সাধারণ মানুষদের বিপদে আপদে পাশে থেকে সকলের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন তিনি। নিজ কর্ম দক্ষতা ও সাধারণ মানুষের ভালোবাসায় মহানগরের ৫১নং ওয়ার্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘জামিয়া কোরআনিয়া সাতাইশ’ এর অবিভাবক ফোরামের সভাপতি হয় টুটুল। এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়ন্ কাজে সহযোগীতা করেন যুবলীগের এই পরিশ্রমী এই নেতা।
জালাল মাহমুদ টুটুল বলেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু ভাইয়ের পরামর্শ অনুযায়ী সাধারণ অসহায় মানুষদের আমার সাধ্যমত সহযোগীতা করে আসছি। ছাত্রলীগে যখন ছিলাম তখন বিএনপি ক্ষমতায় ছিলো। একাধীকবার জামাত বিএনপির মামলা, হামলার শিকাড় হয়েছি কিন্তু হাল ছাড়িনি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস কাজ চালিয়ে যাচ্ছি। আমরা যুবলীগ কর্মীরা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত আছি কে কোন এলাকায় সেইটা কোন বিষয় না যে কোন প্রয়োজনে খবর পেলে আমরা পাশে থাকবো। সকলের সহযোগীতায় আমি ৫১ নং ওয়ার্ড যুবলীগের নেতৃত্বে থাকতে পারলে সমাজের যুবক ভাইদের নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। তবে প্রিয় নেতাদের কাছে একটাই অনুরোধ করবো কোন মাদক কারবারি, চাঁদাবাজ বা কোন অযোগ্য ব্যাক্তিকে যেন পদ না দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন