নতুন ‘শহিদ আফ্রিদি’ পেয়ে গেছে পাকিস্তান!
ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচের জয় ছিল ১০ উইকেটের ব্যবধানে। দুই ওপেনার ছাড়া আর কেউই ব্যাটিং পাননি সেদিন। তবে পরের দুই ম্যাচে আর উদ্বোধনী জুটি ম্যাচ শেষ করতে পারেনি। খেলা গড়িয়েছে সপ্তম ব্যাটসম্যান পর্যন্ত। দুই ম্যাচেই পাকিস্তানকে জয় এনে দিয়েছেন মারকুটে ব্যাটার আসিফ আলি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ এবং আফগানিস্তানের সঙ্গে ৭ বলে ২৫ রানের ঝড়ো ক্যামিওতে জয় নিশ্চিত করেছেন আসিফ। দুই ম্যাচে মোট ১৯ বল খেলে সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষদিকে ক্রমবর্ধমান রানরেটের চাহিদাটা সহজেই মিটিয়ে দিয়েছেন ৩০ বছর বয়সী এ ব্যাটার।
আর তাই তো তাকে দেখে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা মারকুটে অলরাউন্ডার শহিদ আফ্রিদির কথা মনে পড়ছে দেশটির সাবেক অফস্পিনার সাঈদ আজমলের। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর আসিফের প্রশংসায় পঞ্চম আজমল।
তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকের ঝলক দেখিয়েছে আসিফ আলি। অনেকদিন পর কাউকে শহিদ আফ্রিদির মতো অবলীলায় ছক্কা হাঁকাতে দেখলাম। সে দারুণ খেলেছে। আশা করবো সামনে ম্যাচগুলোতে এটি চলমান থাকবে।’
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেন আসিফ আলি। সেই দলের সহকারী কোচ আজমল। পিএসএলের পঞ্চম আসরের খুব একটা ফর্মে ছিলেন না আসিফ। তবু তার প্রতি পূর্ণ সমর্থনই দিয়েছিল ইসলামাবাদ।
সেই কথা জানিয়ে আজমল আরও বলেন, ‘আমরা তার প্রতিভার ওপর ভরসা করে তাকে পূর্ণ সমর্থন দিয়েছি। পঞ্চম আসরে সে তেমন ভাল ফর্মে ছিল না। তবু আমরা তাকে সমর্থন দিয়ে গেছি।’
এমএসএম / এমএসএম
ম্যানসিটির ট্রেবল জয়ী পদক উঠছে নিলামে, বিক্রেতার পরিচয় নিয়ে রহস্য
৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার
বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর
চার নতুন মুখ ও নতুন কোচকে নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার
বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা
আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে খোয়া গেল দামি আংটি!
চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ
ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার