ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আগুনে পুরে পথে বসলো একটি পরিবার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৩:৫৪

 সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাজিমুল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে গরু, পাট, মরিচ, আসবাবপত্র, নগদ অর্থ, চারটি ঘরসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রোববার ভোরে মশার কয়েলের মাধ্যমে আগুনের সুত্রপাত হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। তাজিমুল ওই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
ইব্রাহিম আলী বলেন, তাজিমুল দীর্ঘদিন থেকে ঢাকায় থাকতেন। বাড়িতে টুকটাক কৃষি কাজও চলত তার। পরিবার কাঁচা ঘরে থাকে বলে পাঁকা ঘরে করার জন্য অনেক পরিশ্রম করে সে কিছু জমিয়ে ছিল। শনিবার রাতে তাজিুল ঢাকা থেকে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে মালামাল বিক্রি করে দুই একদিনের মধ্যে পাঁকা ঘর করার জন্য ইট কেনার কথা ছিল। রোববার ভোরে এমন ঘটনা ঘটে যায়। ছেলে বাড়িতে অনেক কিছু রেখে গেছিল বাড়িতে এসে শুধু ছাঁই দেখতে পেল। চারটি গরুর মধ্যে একটি পুড়ে ছাই হয়ে গেছে। বাকি গুলোরও অবস্থা ভাল না। জমায়িত পাট, মরিচ, আসবাবপত্র, নগদ অর্থ, চারটি ঘরসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনর্চাজ মজিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটি প্রায় সব কিছু পুড়ে গেছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে