ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট হাসপাতালে করোনা রোগীর মৃত্যু : জনমনে ভীতি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১:৩২

নওগাঁর ধামইরহাটে হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে কোভিড পজিটিভ রোগীর মৃত্যুতে জনমনে কিছুটা আতংক সৃষ্টি হয়েছে। এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন এলাকার সুধীমহল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, জ্বর, কাশি, উচ্চরক্তচাপ নিয়ে উপজেলার শংকরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে ছাইফুদ্দিন (৭০) গতকাল রোববার (৭ জুন) দুপুরে ধামইরহাট হাসপাতালে ভর্তি হন। একপর্যায়ে এন্টিজেন পরীক্ষায় রোগীর কোভিড পজিটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করে স্বাস্থ্য কমপ্লেক্স। আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টার দিতে রোগীর লোকজন তাকে খাবারও খাওয়ান। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে পড়ে গেলে তাকে বেডে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোভিড পজিটিভ রোগী ছাইফুদ্দিনের ঝুকিপূর্ণ উপস্বর্গসহ করোনা ওয়ার্ডে যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদান চলছিল। এন্টিজেন টেস্টের মাধ্যমে রোগীর করোনা শনাক্ত হয়। তবে বাথরুমে পড়ে স্ট্রোকজনিত কারণেও তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাস্ক পরতে অনীহা দেখা গেছে, যা দুঃখজনক। এখনই সবাইকে সতর্কতা বাড়াতে হবে। নইলে ভোগান্তির মধ্যে পড়তে হবে।

এদিকে করোনা শনাক্তের জন্য আলাদা স্যাম্পল কালেকশন বুথ না থাকায় হতাশা প্রকাশ করেছেন করোনা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে পর্যাপ্ত পিপি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। 

এমএসএম / জামান

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের