ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইউপি নিবার্চন

পটিয়ায় বড়লিয়ায় চমক দেখাতে চান সংবাদ পত্র হকার্স নেতা আসহাব


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৪:৩৬
আসন্ন ইউনিয়ন পরিষদের নিবার্চনে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে চমক দেখাতে চান সাবেক ইউপি সদস্য ও পটিয়া সংবাদ পত্র হকার্স সমিতির সভাপতি ক্রীড়া সংগঠক আসহাব উদ্দিন। তিনি এর আগে বড়লিয়া ইউনিয়ন পরিষদের সফল ও পরিচ্ছন্ন একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও ইউপি নিবার্চনে জনগনের ভোটে বড়লিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিবার্চিত হবেন বলে আশা করেন। ইতোমধ্যে আসহাব উদ্দিন প্রায় প্রতিদিন এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। 
 
আসন্ন ইউপি নিবার্চনকে কেন্দ্র করে নিবার্চন কমিশন ইতোমধ্যে ধারাবাহিক তফসিল ঘোষনা শুরু করেছে। যে কোন মুহুর্তে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের নিবার্চনের তফসিল ঘোষনা করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বড়লিয়া ইউনিয়ন পরিষদের নিবার্চনও রয়েছে। পটিয়া সংবাদ পত্র হকার্স সমিতির সভাপতি আসহাব উদ্দিন এলাকার মানুষের সেবা করতে পুনরায় জনপ্রতিনিধি হিসেবে নিবার্চন করতে চান। আসহাব দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক কর্মকান্ডে লিপ্ত। বড়লিয়া ইউনিয়ন ছাড়াও একসঙ্গে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে ইউপি নিবার্চন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এর থেকে পিছিয়ে নেয় আসহাব উদ্দিন।  পটিয়া সংবাদ পত্র হর্কাস সমিতির সভাপতি আসহাব উদ্দীন, পূর্ব বাড়ৈকাড়া আবহানী ক্রীড়া চক্রের সভাপতি, বড়লিয়া বঙ্গবন্ধু পরিষদেও ক্রীড়া সম্পাদক, চট্টগ্রাম জেলা আবহানী সমর্থক গোষ্ঠীর সদস্য,বড়লিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক, ফুটবল খেলার ধারাভাষ্যকার, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সদস্য, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, পটিয়া জেলা বাস্তবায়ন কমিটির সদস্যসহ এলাকার বহু ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সাথে জড়িত। পটিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ আসহাব উদ্দীন। এছাড়া জাতীয় সংসদেও হুইপ সামশুল হক চৌধুরী এমপির বিশ্বস্থ ব্যক্তি হিসেবেও পরিচিত। 
 
পটিয়া হকার্স সমিতির সভাপতি ও ক্রীড়া সংগঠক আসহাব উদ্দিন জানিয়েছেন, তিনি বড়লিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জনগণের ভোটে আগেও নিবার্চিত হয়েছিলেন। তিনি দায়িত্বকালীন সময়ে এলাকার রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি জনগনকে সেবা নিশ্চিত করে মন জয় করেছেন। এলাকার মানুষ তাকে এখনো মনে রেখেছেন। মানুষের দাবির প্রেক্ষিতে এবারও ইউপি নিবার্চন করবেন। পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী গত ১৩ বছরে বড়লিয়া ইউনিয়নেও রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন