কমলগঞ্জে ৭১২টি চা শ্রমিক পরিবারে আর্থিক অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি-২০১৯-২০২০ ও ২০২০- ২০২১ইং অর্থ বৎসরের আওতায় ৭১২টি পরিবারে ৩৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। রোববার (৩১ অক্টোবর) বেলা ১১ ঘটিকার সময় মৃতিঙ্গা নট মন্দির প্রাঙ্গণে এ চেক বিতরন করা হয়।
স্থানীয় রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে ও শামীম ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হক, জেলা উপ- সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান,ডেউন্ডী টিঃ কোঃ লিমিটেড এর জিএম এস এ হেলালী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শোয়েব আহমেদ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৃতিঙ্গা চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রদীপ দেব বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়, ইউপি সদস্য বাবু ধনা বাউরী,মাইদুর রহমান কাবুল, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, ব্যবসায়ী রাধাঁ শ্যাম পাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল আহমেদ তরফদার প্রমূখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন
মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার
Link Copied