আরিয়ানের সেই বান্ধবীও মুক্তি পেলেন অবশেষে
মাদকের ঘটনায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার বন্ধু আরবাজ মার্চেন্টের পর এবার মুক্তি পেলেন আরিয়ানের আরেক বন্ধু মুনমুন ধমেচাও। রোববার (৩১ অক্টোবর) সকালে মুক্তি পান তিনি।
গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আরিয়ান খানের সঙ্গে আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও আটক করা হয়। এরপর থেকেই মুনমুনকে নিয়ে হৈচৈ পড়ে যায় চারিদিকে। কে এই মুনমুন? আরিয়ানের সঙ্গে তার সম্পর্কই বা কী? আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়ও।
জানা গেছে, মুনমুন ধামেচা একজন মডেল। তার বয়স ৩৯ বছর। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তিনি। সেখানেই বড় হওয়া। মুনমুনের এক ভাইও রয়েছে। তিনি থাকেন দিল্লিতে। এরপর পেশার জন্য প্রথমে ভূপাল এবং পরে দিল্লিতে চলে আসেন মুনমুন। প্রথমে থাকতেন ভাইয়ের সঙ্গে।
ইনস্টাগ্রামেও সুপারহিট মুনমুন। তার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায়, ভিকি কৌশল, মিকা সিং, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে ছবি রয়েছে তার।
আরিয়ান ও আরবাজ মার্চেন্ট আগে মুক্তি পেলেও আদালতের নিয়মকানুনের কারণে রোববার সকাল পর্যন্ত জেলে থাকতে হয়েছে মুনমুনকে। এদিকে মুনমুনের জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি সংবামাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। আরিয়ানের মতোই ১৪টি শর্ত আরোপ করা হয়েছে আরবাজ ও মুনমুনের ওপর।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ