পদুয়া বনরেঞ্জের অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান
চট্টগ্রামের পদুয়া রেঞ্জের আওতাধীন সাতকানিয়ার কাঠগড় ও মাষ্টার হাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ৩১ অক্টোবর রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের পদুয়া রেঞ্জাধীন কাঠগড় ও মাষ্টার হাট নামক এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালায়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।
এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কিছুদিন পুর্বেও ২টি করাতকলে অভিযান চালিয়েছি। পুণরায় আজকেও কাঠগড় ও মাষ্টার হাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়েছে এবং অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান কালে বড়দুয়ারা বিট কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলামসহ বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied