ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে প্রতিপক্ষের ছুরিঘাতে ব্যবসায়ী সমিতির সভাপতির মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩১-১০-২০২১ রাত ৮:৪৩
পূর্ব বিরোধের জের ধরে কমলগঞ্জের চৈত্রঘাটে প্রতিপক্ষের হামলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান এর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বাজারে আসার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীর উপর্যুপরি ছুরিঘাতে গুরত্ব আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা রাত সাড়ে ৭ টায় তার মৃত্য হয়।
ব্যবসায়ী নেতার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ চৈত্রঘাট বাজারে অবস্থান করছে। প্রাথমিক ভাবে ঘটনাটি স্থানীয় ধলাই নদী থেকে বালু উত্তোলনের বিরোধের জের খুনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। তবে হামলার পর নিহত ব্যবসায়ী নাজমুল তার ফেসবুক আইডির লাইভে এসে হামলার নেপথ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে তার প্রার্থী ঘোষণার কারণ বলে জানান। লাইভে হামলাকারীর নামও জানান নাজমুল।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত