উত্তপ্ত কক্সবাজার
মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় কক্সবাজার শহরে অবরোধ ও বিক্ষোভ মিছিল করছে কর্মী-সমর্থকরা। রোববার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে।
তিনি জানান, মুনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ৯ জনকে এজাহারনামীয় এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান সিকদার।
গত বুধবার ২৭ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. তারেক (২২)।
গুলিবৃদ্ধ মোনাফ সিকদার একটি ভিডিও বার্তায় দাবি করেছেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের নির্দেশে তাকে গুলি করা হয়েছে। দুর্বৃত্তরা গুলি করার সময় আমাকে বলছে- মুজিব চেয়ারম্যানের সঙ্গে লাগছো? এ বলে পেছন থেকে গুলি করে তারা পালিয়ে যায়। এদিকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রোববার মাগরিবের পর থেকে কক্সবাজারের শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে কর্মী-সমর্থকরা।
এসময় কক্সবাজার পৌরসভার ময়লা বহনকারী মিনি ট্রাক দিয়ে শহরের কয়েকটি সড়ক ব্লক করে দিতে দেখা গেছে।রএতে কক্সবাজারে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একইভাবে জেলা বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied