ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়াতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ নরসুন্দর আটক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩১-১০-২০২১ রাত ৯:৫৬
কুষ্টিয়ার কুমারখালীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  রবিবার (৩১ অক্টোবর) সকালে কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়ন সোন্দাহ গ্ৰামে এঘটনা ঘটে। 
অভিযুক্ত ব্যক্তির নাম মাধব প্রামাণিক (৬০)। তিনি নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের ভূইয়া পাড়ার মৃত মকন্দ লাল প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন নরসুন্দর ও তিন সন্তানের জনক।
 
নির্যাতিত পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার  সকাল ১০ টার দিকে ওই ছাত্রীর মা বাবা বড় মেয়েকে নিয়ে স্কুলে যায়। সেই সুযোগে মাধব প্রামাণিক পানির তৃষ্ণা মিটাতে ভিকটিমের বাড়িতে যায়। বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ব্যক্তি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর পরিবার বাড়িতে এসে ভিকটিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
ওই ছাত্রীর মা বলেন, মাধব সকাল থেকে বাড়িতে কয়েকবার উকিঝুকি মারছিল। আমরা বড় মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সেই সুযোগে মাধব মেয়ের সাথে খারাপ কিছু করে পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং অভিযুক্ত ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। 
 
এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এদিকে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়রা ফুসে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে আছে পুলিশ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার