শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বোর্ডিং থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী শহরের শাহীবাগ এলাকার মনোয়ারা বেগম (৪০) বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজারের লেবু বাজার সংলগ্ন টু-স্টার বডিং এর ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। বোর্ডিং এর ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, এই নারী বোর্ডিং এর নিচে বাজারে লেবু, নাগা মরিচ ইত্যাদি কেনা-বেচা করতো। বোর্ডিং এ মাঝে মধ্যে পরিস্কার পরিছন্নতার কাজ করতো। আজ বিকেলের দিকে হঠাৎ করে আমরা বোর্ডিং এর ৩ তলার বাথরুমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেই।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, মৃত নারীর পরনে নীল রংয়ের শাড়ি ও ক্রিম কালারের ব্লাউজ ছিল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই নারী দীর্ঘদিন ধরে নতুন বাজারে লেবু ও কলার আড়তের আশপাশে লেবু নাগা মরিচ কিনে বিক্রি করতেন। লেবু-নাগা মরিচ কেনা-বেচার পাশাপাশি টু-স্টার বডিং এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতো।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদুল হক মুন্সি বলেন, আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি। মৃতের ঘাড়ে ও শরীরের বিভিন্ন দা’য়ের কোপের দাগ রয়েছে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত