সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দেশ ও স্বাধীনতার শত্রু
দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তরা বলেন, যারা দেশর সম্প্রীতি বিনষ্ট করছে , তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। তাদের কোন ধর্ম নেই, তাদের কোন রাষ্ট্র নেই। লোহাগাড়ায় আধুনগর হল একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ইউনিয়ন। যে কোনো লোহাগাড়ায় তথা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না"।
৩১ অক্টোবর রোববার বিকালে অনুষ্ঠিত সমাবেশে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং খাঁনহাট বাজার ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, লোহাগাড়া থানার ওসি(তদন্ত) ওবাইদুল ইসলাম, আধুনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা খালিদ জামিল, সাবেক উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজন, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের ভদন্ত জয় শ্রী ভিক্ষু ও আধুনগর ইউপি সদস্য আবদুল মন্নান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ