ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইপিএলের ‘মেগা নিলামে’ দলগুলো খেলোয়াড় ধরে রাখবে কীভাবে?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১:৮

আগামী বছরের জানুয়ারি মাসে আইপিএলের ১৫তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২২ সালের আইপিএলের নিলামের পুরনো আট ফ্র্যাঞ্চাইজি ও নতুন দুই দলের জন্য নিয়মাবলী প্রকাশ করেছে। কোন দল ক্রিকেটারদের কেনার ক্ষেত্রে সর্বোচ্চ কত রুপি ব্যবহার করতে পারবে।

আটটি দল সর্বোচ্চ চার জন পুরনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। এ ক্ষেত্রে চার জনকে নেওয়ার জন্য ৪২ কোটির বেশি খরচ করতে পারবে না। পাশাপাশি, এই চার ক্রিকেটার-সহ দলের বাকিদের মিলিত বেতন ৯০ কোটির উপরে যেতে পারবে না। এই নিয়ম আইপিএলের পুরনো আট দল-সহ নতুন দুই ফ্র্যাইঞ্চাইজি দলকেও মেনে চলতে হবে। 

পুরনো আট দলের প্রত্যেকে তাদের চার পুরনো ক্রিকেটারকে ধরে রাখার পরে নতুন দুই দল তিন ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে বেছে নিতে পারবে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলে নতুন ও পুরনো সব দলকেই লিখিত ভাবে জানিয়েছে, চার জন ক্রিকেটারকে ধরে রাখতে গেলে ৪২ কোটি টাকার উপরে খরচ করা যাবে না। তিন জন ক্রিকেটারকে রাখা হলে ৩৩ কোটি টাকা পর্যন্ত খরচ করা যাবে। যদি কোনো দল দু’জন ক্রিকেটার ধরে রাখে, তা হলে ২৪ কোটি এবং একজনকে ধরে রাখলে ১৪ কোটির বেশি ব্যবহার করতে পারবে না।’

নতুন নিয়মে আরো কিছু বিষয় যুক্ত হয়েছে, যদি চার জন পুরোনো ক্রিকেটার ধরে রাখে কোনো দল, তা হলে তিন জন ভারতীয় এক জন বিদেশি বা দু’জন ভারতীয় ও দু’জন বিদেশিকে রাখতে পারবে। এর পরে নতুন  দুই দল নিলামের তালিকা থেকে তিন জনকে নিতে পারবে, তার মধ্যে দু’জন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে।

দশ দলের এই মেগা আসরে ৭০ টির বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ তম এই আসরে পুরো ক্রিকেট বিশ্বের নজর থাকবে। কেননা এতোগুলো ম্যাচ এক আসরে কখনো আয়োজিতে হয়নি।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬