সেকেলে ধাঁচে টি-টোয়েন্টি খেলছে ভারত
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের হার। এরপর অবশ্য ভারত কিছুটা ‘উন্নতি’ করেছে, নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। এই হারের ফলে দলটির শেষ চার নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা।
প্রথম ম্যাচে ভারত খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৫০ পর্যন্ত পৌঁছেছিল। দ্বিতীয় ম্যাচে সেটাও হয়নি। শুরু থেকেই ট্রেন্ট বোল্টদের তোপে পড়ে দলটা উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতেও। শেষটা হয়েছে মাত্র ১১০ রানেই।
সেটাও হতো না, যদি না শেষ দিকে রবীন্দ্র জাদেজার ১৯ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসটি আসতো। ১৯তম ওভারে যখন ফিরলেন হার্দিক পান্ডিয়া আর শার্দুল ঠাকুর, তখনো শতক থেকে ছয় রান দূরে ছিল ভারত। তখন ধারণা করা হচ্ছিল, কোহলিদের দলীয় রানের কোটাও বুঝি ১০০ ছুঁতে পারবে না।
এরপর শেষ আট বলে ১৬ রান তুলে দলকে ১১০ রানের পুঁজি এনে দেন জাদেজা। সেটা যে দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না, সেটা দেখা গেছে কালকের ম্যাচেই।
তবে কোহলিদের ব্যাটিং দেখে খোঁচা দেওয়ার লোভটা সামলাতে পারেননি সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তাদের ব্যাটিং দেখে ভনের মনে হয়েছে এতে নতুনত্ব নেই মোটেও।
তাই তিনি টুইট করেছেন, ‘ভারতের এই ক্রিকেট ২০১০ সালের। কিন্তু এখন ক্রিকেট অনেকটাই বদলে গেছে। অনেক এগিয়ে গেছে।’
ভারতের এই হারের ফলে শেষ চার নিয়েই শঙ্কা তৈরি হয়ে গেছে। এখন সেমিফাইনালে যেতে হলে নিজেদের সব জয় তো তুলে নিতে হবেই, অন্যদের জন্যও এখন অমঙ্গল কামনা করতে হবে কোহলিদের।
এমএসএম / এমএসএম
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো
কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?