মঙ্গলসূত্র বিজ্ঞাপন : ডিজাইনারকে মন্ত্রীর ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলসূত্র বিজ্ঞাপন বিতর্কে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র টুইট করে বলেন, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের মঙ্গলসূত্র বিজ্ঞাপন অত্যন্ত আপত্তিকর এবং ক্ষতিকর। এই আপত্তিকর বিজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে না সরালে সব্যসাচীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শনিবারই বিজেপির আইনি উপদেষ্টা সব্যসাচীকে একটি নোটিস পাঠিয়েছেন। এএনআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলসূত্র বিজ্ঞাপন বিতর্কে আইনি নোটিস পাঠানো হয়েছে ফ্যাশন ডিজাইনারকে।
নোটিসে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মডেলরা অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। একটি ছবিতে এক নারী মডেল কালো অন্তর্বাস পরে সব্যসাচীর ডিজাইন করা মঙ্গলসূত্র পরে রয়েছেন। তার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন একজন পুরুষ। এটা একেবারেই হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ। হিন্দু বিবাহকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে।
প্রসঙ্গত, এই বিজ্ঞাপন আসলে সব্যসাচীর ডিজাইন করা মঙ্গলসূত্র নিয়ে। যার নাম তিনি রেখেছেন ‘রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র’। অন্তর্বাসের সঙ্গে ওই নারী মডেলের গলায় যা দিব্যি শোভা পাচ্ছে ছবিতে। কিন্তু নিন্দুকদের নজর কেড়েছে মহিলার পোশাক-আশাক। আর যার জেরে সব্যসাচীকে কটাক্ষ করতে পিছপা হননি তারা। অতঃপর ওই মঙ্গলসূত্রের বিজ্ঞাপনকে ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ বলে আখ্যা দিয়েছেন।
‘রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র’র একাধিক বিজ্ঞাপন সব্যসাচী পোস্ট করার পরই নেটদুনিয়ায় শোরগোল বেঁধেছে। বাঁকা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কারো মন্তব্য, “মঙ্গলসূত্র একটি পবিত্র বস্তু। যা বৈবাহিক রীতির প্রতীক। আর সেই ভারতীয় ঐতিহ্য নিয়েই খেলছেন সব্যসাচী।”
কেউ কেউ তো আবার ‘হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগের ওপর আঘাত হানার’ অভিযোগও তুলেছেন খ্যাতনামা এই ফ্যাশন ডিজাইনারের ওপর। এবার মধ্যপ্রদেশের মন্ত্রীর রোষে সব্যসাচী।
এমএসএম / এমএসএম
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!