ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

লুঙ্গি পরা নিয়ে বিতর্ক, জবাব দিলেন পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১:৩০

দেশের শোবিজে গত কয়েক দিন ধরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, তা হলো নায়িকা পরীমণির জন্মদিনের পার্টি। নির্দিষ্ট করে বললে, পার্টি নয়, ওই দিন পরীর পরনে থাকা পোশাক নিয়েই যত সমালোচনা।

গত ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। দিনের বেলায় তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটেছেন। আর রাতে উদযাপন করেছেন পাঁচ তারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেওয়ার ভঙ্গিমায় লুঙ্গি ফোল্ডিং করে আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদযাপন করেন নায়িকা।

পরীর ওই পোশাক নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। এবার সেই সমালোচনার জবাব দিলেন তিনি। বললেন, “এই যে আমি ‘গুণিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’’

নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়ার পর আবার পেজ থেকেও শেয়ার করেছেন পরীমণি। তবে কমেন্ট অপশন বন্ধ থাকায় কেউ এতে মন্তব্য করতে পারেননি।

উল্লেখ্য, পরীমণি সম্প্রতি শেষ করেছেন ‘গুনিন’ সিনেমার কাজ। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এর আগে পরীকে নিয়ে তিনি ‘স্বপ্নজাল’ বানিয়েছিলেন। এই সিনেমায় পরীর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা শরিফুল রাজ।

এমএসএম / এমএসএম

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’