নীরবতা ভাঙলেন শাহরুখের ছেলে আরিয়ান
চার সপ্তাহ কারাগারে থাকার পর শনিবার (৩০ অক্টোবর) মুক্তি পেয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদক মামলায় তিনি কারাভোগ করেছেন। মুক্তি পাওয়ার পর বাবার সঙ্গে সোজা বাড়িতে গেছেন তিনি। মিডিয়ার সঙ্গে কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরণের প্রতিক্রিয়া জানাননি এ তরুণ।
এবার নীরবতা ভাঙলেন আরিয়ান। একটি প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি ডিলিট করে দিয়েছেন তিনি। এখন সেখানে ফাঁকা, শূন্যতা। এই ডিলিটের মাধ্যমে আরিয়ান যেন নিজেকে আরও আড়াল করে নিলেন।
আগে থেকেই আরিয়ান খান সোশ্যাল মিডিয়া বান্ধব নন। ২০১৩ সালে তিনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেও এ পর্যন্ত মাত্র ২৪টি পোস্ট দিয়েছেন তিনি। ১৯ লাখের বেশি অনুসারী রয়েছে তার। তিনি ফলো করেন কেবল ৪৩৭ জনকে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানসহ কয়েকজনকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। জিজ্ঞাসাবাদ শেষে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।
এরপর দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। বেশ কয়েকবার পেছানো হয় জামিন আবেদনের শুনানি। সবশেষে গত ২৮ অক্টোবর তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে জামিন পেলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে আরিয়ানকে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ