ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

মাঠে হারলেন কোহলিরা, সোশ্যাল মিডিয়া তোপের মুখে শাস্ত্রি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৩:২৫

এতটা বাজে পরিস্থিতিতে পড়তে হবে ভারতীয় দলকে, তা হয়তো ঘূর্ণাক্ষরেও টের পায়নি বিরাট কোহলিরা। সদ্য আইপিএল খেলে আসা দলটি যে উত্তপ্ত বালুর মত ফুটছে, তাদের সামনে কেই বা দাঁড়াতে পারবে? যেমন ব্যাটিং লাইনআপ, তেমনি বোলিং শক্তি।

কিন্তু পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কছেও অসহায় আত্মসমর্পন, ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়। কোহলিদের মান-ইজ্জত সবই যেন ধুলায় মিশে গেলো। প্রবল শক্তি নিয়ে বিশ্বকাপের ময়দানে আছড়ে পড়তে গিয়ে দেখা গেলো নিজেরাই অন্তঃসার শূন্য। গ্রুপ পর্ব থেকেই বিদায়ের প্রহর গুনছে তারা এখন।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার রাতে যখন বিরাট কোহলিদের লজ্জাজনক পরাজয়ের ঢংকা বাজছিল, ঠিক তখনই কোনো এক বেরসিক ভক্ত মুঠোফোনে একটি ছবি তুলে পোস্ট করে দিলো সোশ্যাল মিডিয়ায়। দুর থেকে ঝুম করে তোলা সেই ছবি কিছুটা ঝাপসা হয়ে উঠেছে। তবুও স্পষ্ট দেখা যাচ্ছে, নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছেন ভারতের কোচ রবি শাস্ত্রি। এক সময় দেখা গেলো, গভীর ঘুমে তলিয়ে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে না হতেই বিরাট কোহলিদের চেয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সকল ক্ষোভের ঢেউ যেন আছড়ে পড়ছে এখন রবি শাস্ত্রির দিকে।

সোশ্যাল মিডিয়ার প্রতিটি ফ্লাটফর্মেই (টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম) ছড়িয়ে পড়েছে সেই ছবি। সঙ্গে শাস্ত্রির আরও কিছু হতাশাজনক ছবি ছড়িয়ে পড়েছে। সবাই তীব্র কটাক্ষ করছেন শাস্ত্রিকে।

শাস্ত্রীর অধীনে ভারত এর আগেও একাধিক আইসিসি টুর্নামেন্টের নকআউট স্টেজে ব্যর্থ হয়েছে। ভারতীয় সমর্থকরা বারবার দলের খারাপ পারফরম্যান্সের দায় তার ওপরই চাপিয়েছে। এবারও সেই ধারাই বজায় থাকল। কয়েকজন তো মজার ছলে শাস্ত্রিকে ধারাভাষ্যকারের কাজে ফিরে যেতে বললেও, কয়েকজন আবার তাকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করেন।২০১৭ সালে সাবেক এই অলরাউন্ডার ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেন। তার অধীনে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে দুইবার সিরিজে হারানোর পাশপাশি ইংল্যান্ডে স্মরণীয় টেস্ট জয়, বেশ কয়েকটি ভাল মুহূর্তেরও সাক্ষী থেকেছে টিম ইন্ডিয়া।যদিও চলতি বিশ্বকাপের পরেই তার কোচ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপে ভারতের যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে কোনো আইসিসি ট্রফি ছাড়াই কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে ভারতের।

এমএসএম / এমএসএম

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো

কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?

বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়