আক্কেলপুরে যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“দক্ষ যুবক সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছে এমন কিছু প্রশিক্ষনার্থী তাদের সফলতার গল্প অন্যদের অনুপ্রণিত করার জন্য উপস্থপন করে। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ নিয়েছেন এমন ১৫ জনকে সাবলম্বী করতে সনদ ও ঋণ হিসেবে ৯ লক্ষ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, কৃষি কর্তা শহীদুল ইসলাম, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্তা এ.এইচ.এম.এনামুল হক প্রমুখ।
আলোচনা সভায় যুব উন্নয়ন কর্তা বলেন,‘ উপজেলার কেউ যদি আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিতে আগ্রহী হয় তাদের আমরা সার্বিকভাবে সহায়তা করব।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়