মির্জাগঞ্জে খাল উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের বেগমপুর ও বখশী খালের জলাবদ্ধতা নিরসনে উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ জুন) সকাল ১০টায় পশ্চিম সুবিদখালী এলাকার দঃ পঃ সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বড়বাড়ী) সংলগ্ন খালের পাড়ের সড়কে তিন শতাধিক মানুষের উপস্থিতিতে হাতে ‘দখলমুক্ত খাল চাই’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পানি নিষ্কাশন ও মাছ ধরার জন্য উন্মুক্ত করার দাবিতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১৮ মে অভিযোগ পেশ করা হয়েছে। কিন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
মানববন্ধনে বক্তব্যে মো. হানিফ হাওলাদার, সাহেব আলী, রুহুল আমিন বলেন, মাছে-ভাতে বাঙালি বলা হলেও ভাত পাই কিন্ত মাছ নেই। পানির নিচে বাঁশ ও লাঠি কুপে রাখলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর হাত থেকে রক্ষা পেতে গণমাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে দখলদারের হাত থেকে খাল রক্ষা করে উন্মুক্ত করে দেয়ার দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- মো. হানিফ হাং, মো. বজলু মৃধা, সাহেব আলী হাং, নজরুল ইসলাম, হাকিম হাং, আলম হাং, জলিল খান, মাসুদ খান, হানিফ হাং, আ. রবসহ তিন শতাধিক এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মৎস্য দপ্তরকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলেই এলাকার জনগণের স্বার্থে কাজ করা হবে।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান
Link Copied