ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

Nusrat Jahan: স্বল্প পোশাকে সাহসী নুসরাত!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৪:৩১

সমালোচনা, বিতর্ক এসবকে পাত্তা দেন না টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। স্বামীর সঙ্গে বিচ্ছেদ, প্রেমিকের সঙ্গে সংসার করা, সন্তানের মা হওয়া, আরও নানা বিষয়ে প্রতিনিয়ত সমালোচনার শিকার হন। কিন্তু থামেন না তিনি। নিজের মতোই চলতে পছন্দ করেন এ নায়িকা।

এবার সাহসী রূপে ভিডিও শেয়ার করলেন নুসরাত। কেবল অন্তর্বাস পরেই নিজেকে ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিও ভক্তদের সঙ্গে বিনিময় করলেন ইনস্টাগ্রামের স্টোরিতে।

ভিডিওতে দেখা যায়, কালো রঙের অন্তর্বাস পরে আছেন নুসরাত। ডান হাতে সেলফি ভিডিও করছেন, বাঁ হাতে দেখাচ্ছেন ভিক্টোরি চিহ্ন। এর ফাঁকে আবার চোখও মেরেছেন।

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরে ঘুরে এসেছেন নুসরাত। সঙ্গী যশ দাশগুপ্তের সঙ্গেই অবকাশ যাপন করেছেন। সেখানকার তুষার আবৃত প্রকৃতিতে মিশে গিয়েছিলেন দু’জন। হাতে হাত রেখে ছবি তুলে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতেও।

এতো দিন সম্পর্ক নিয়ে লুকোছাপা করলেও ছেলে হওয়ার পর থেকে আর আড়াল করছেন না যশ ও নুসরাত। কাশ্মীরে যাওয়ার সময় একসঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন। আবার সেখানে গিয়ে একই স্থানে ক্যামেরাবন্দি হয়েছেন। একে-অপরের ছবি তুলে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা কাশ্মীর থেকে কলকাতায় ফিরে এসেছেন।

কয়েক দিন আগে ছিল যশের জন্মদিন। তখন দোকান থেকে বিশেষ কেক অর্ডার করে আনেন নুসরাত। তাতে লেখা ছিল ‘হাজব্যান্ড’ ও ‘বাবা’ শব্দগুলো। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, যশ তার স্বামী এবং তার সন্তান ঈশানের বাবা।

উল্লেখ্য, এই যুগল কাশ্মীরে গিয়েছিলেন মূলত যশের শুটিংয়ে। তার নতুন সিনেমা ‘চিনে বাদাম’-এর গানের চিত্রায়ন হয়েছে ভূস্বর্গে। এতে যশের নায়িকা এনা সাহা। শুটিংয়ের অজুহাতে যশকে হাতছাড়া করেননি নুসরাত। তাই ছুটে গেলেন স্বর্গের ভূমিতে। তবে এই ভ্রমণে তাদের সন্তান ছোট্ট ঈশান ছিল কিনা, তা জানা যায়নি।

এমএসএম / এমএসএম

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’